ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিমানঘাঁটির কাছে বিস্ফোরক সন্দেহে বাড়িঘর খালি

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটির কাছে বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। রোববার গ্লুচেস্টারশায়ার পুলিশ জানিয়েছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হুইলফোর্ড এলাকার কয়েকটি বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের কাছাকাছি একটি অবসরকেন্দ্রে নেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে ব্রিটিশ সেনাবাহিনীর বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল বা ইওডি মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে দলটি বেশ কয়েকটি যানবাহন পরীক্ষা করছে। গ্লুচেস্টারশায়ার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনীর বিশেষায়িত বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল বর্তমানে কয়েকটি যানবাহন পরীক্ষা করছে।

আরও পড়ুন,

পুলিশ আরও জানিয়েছে বিস্ফোরক আইনের আওতায় অপরাধ সংঘটনের সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের সংখ্যা বা পরিচয় এবং কী ধরনের বিস্ফোরক কিংবা সন্দেহজনক বস্তু পাওয়া গেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। হুইলফোর্ডের কাছেই রয়েছে আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটি। ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। ফলে এর আশপাশে বিস্ফোরক-সংক্রান্ত সন্দেহজনক তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন,

তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত করা হয়েছে কি না কিংবা বিমানঘাঁটিকে লক্ষ্য করে কোনো হামলার পরিকল্পনা ছিল কি না সে বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে তদন্ত চলাকালে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দলের পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে রাখা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ এবং সন্দেহজনক যানবাহনগুলোতে কোনো বিস্ফোরক বা বিস্ফোরক তৈরির উপকরণ ছিল কি না তা তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হতে পারে। বিমানঘাঁটির কার্যক্রমে এ ঘটনায় কোনো প্রভাব পড়েছে কি না সে বিষয়েও কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

বিমানঘাঁটির কাছে বিস্ফোরক সন্দেহে বাড়িঘর খালি

আপডেট সময় : ০৫:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬