চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা

- আপডেট সময় : ১০:১৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ৫৫৫ বার পড়া হয়েছে

আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুর:
চোর সন্দেহে রংপুর জেলার মিঠাপুকুর ও গঙ্গচড়া উপজেলায় ৩ জনকে পিটিয়ে হত্যার খবর পাওয়াগেছে। ঘটনাটি ঘটেছে, গত ২৫শে অক্টোবর ২০২৬ দিবাগত রাতে রানীপুকুর ইউনিয়ন্থ মাদারপুর খিয়ারপাড়া গ্রামে। সকালবেলা লোকজন স্থানীয় মিঠাপিকুর থানায় খবর দিলে থানা পুলিশ লাশ সনাক্ত করে ময়না তদন্তের জন্য রচিম হাসপাতালে লাশ পাটিয়ে দেন।
মাদক বিক্রেতার বাড়িতে চোর সন্দেহে খালিদ নামের এক ছেলেকে গাছের সাথে বেঁধে আলমগীর, জাহাঙ্গীর আবু ও সিদ্দীক নামের ৪ ব্যক্তি পিটিয়ে হত্যা করেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এলাকাবাসী এ প্রতিবেদককে জানান, সেন্ডেল পায়ে কেউ চুরি করতে আসে। ছেলিটি মাদক সেবন করে বলে শুনেছি। এর আগেও এখানে এসেছিল।
কেউ অপরাধী সন্দেহভাজন হলেই তাকে হত্যা করতে হবে, এটা ঠিক নয়। অপরাধের বিচার হবে আইনের মাধ্যমে। আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ।
জানাগেছে, নিহত খালিদ এর বাবা একজন মসজিদের খতিব ও জোড়গাছ দাখিল মাদ্রাসার সুপার। তিনি সহজ সরল ও উত্তম চরিত্রের লোক বলে জানাগেছে।
খালিদ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা জরুরী বলে এলাকার অভিজ্ঞমহল মনে করেন। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকের বিস্তার রোধেও কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবী জানান। ঘটনাস্থল পরিদর্শন করেন এএসপি সি সার্কেল রাসেল রানা ওসি রুহুল আমিন। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যা মামলার প্রস্ততি চলছে।
অপর দিকে গঙ্গাচড়া উপজেলায় ৩ নং বড়বিল ইউনিয়নের বাগপুর এলাকায় অটোরিকসা চোর সন্দেহে ২ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করাহয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।




















