সংবাদ শিরোনাম ::
মাগুরায় আওয়ামী লীগ নেতা সোহেল রানা গ্রেপ্তার

মো: মহিদুল ইসলাম
- আপডেট সময় : ১০:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৫৪৯ বার পড়া হয়েছে

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ৫ অক্টোবর দুপুর আনুমানিক ১টার দিকে সদর উপজেলার সংকোচখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা গোপালগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়ভাবে তিনি নিজেকে যুবলীগের নেতা হিসেবেও পরিচয় দিতেন বলে জানা গেছে।
শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভঙ্কর রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুর ১টার দিকে সংকোচখালি এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সোহেল রানার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।


























