সংবাদ শিরোনাম ::
মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ভূপালী সরকার

বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:২৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৫৫২ বার পড়া হয়েছে

মাগুরা জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক বা এডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভূপালী সরকার।
এর আগে তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি সততা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন বলে সংশ্লিষ্টরা জানান।
নতুন পদায়নের মাধ্যমে ভূপালী সরকার মাগুরা জেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। জেলার উন্নয়ন কার্যক্রম, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
মাগুরায় নতুন দায়িত্বে ভূপালী সরকারের সফলতা কামনা করেছেন স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টরা।


























