ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইউরোপেও পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে ইউরোপে থাকা মার্কিন অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছে তেহরান। ইউরোপের কয়েকটি দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে ইরানের নেতাদের বরাত দিয়ে জানিয়েছে ইউরো নিউজ ও ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া প্রথম দিকের সম্ভাব্য লক্ষ্য হতে পারে। সম্প্রতি দেশটি তাদের একটি বিমানঘাঁটিতে মার্কিন বিমানকে জ্বালানি দেওয়ার অনুমতি দিয়েছে। পাশাপাশি সাইপ্রাসেও মার্কিন ও পশ্চিমা সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাব-সি ফাইবার অপটিক ক্যাবল লক্ষ্য করার পরিকল্পনার কথাও বলা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র পূর্ণমাত্রার হামলা চালালে এর জবাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে।

এরই মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়ার সামরিক সহায়তার খবর। গোয়েন্দা নথি ও পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, রাশিয়া ইরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সরঞ্জাম এবং বিস্ফোরক সামগ্রীর একটি বড় চালান পাঠিয়েছে। দুই ডজনের বেশি রুশ জাহাজে করে এসব সামরিক সরঞ্জাম ইরানের আমিরাবাদ বন্দরে পৌঁছেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে চলতি বছরের প্রথমার্ধে ৪০ দিন ধরে চলা সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে ফলপ্রসূ আলোচনা ছাড়াই সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা এবং ইরানের সম্ভাব্য দূরপাল্লার পাল্টা হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইউরোপেও পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৯:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬