ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রতিনিধিঃ  পঞ্চগড়ের
আটোয়ারীতে অনুমোদনহীন নসিমনের ( ভটভটি ) ধাক্কায় এক সাইকেল
আরোহীর ঘটনা স্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ বৃহস্পতিবার ২২সে অক্টোবর দুপুর প্রায় ১টার সময় উপজেলার তোড়িয়া ইউনিয়নের ধামোর- গাছবাড়ি সড়কের বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন স্থানে ঘটেছে।
নিহত তিন সন্তানের জনক মোঃ খায়রুল ইসলাম (৪০) উপজেলার ধামোর
ইউনিয়নের গিরাগাঁও গ্রামের মোঃ আমিনুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শী ও
নিহতের পরিবারিক সূত্রে জানাগেছে, খায়রুল ইসলাম বাই সাইকেল যোগে
বারঘাটি বাজার অভিমুখে আসার সময় করল্লা সবজির বস্তা ভর্তি নসিমন
(ভটভটি) গাড়িটি দ্রুত গতিতে এসে পিছন দিক থেকে সাইকেল
আরোহীকে ধাক্কা দেয়। এসময় খায়রুল ইসলাম সাইকেলসহ সড়কে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মাথা দিয়ে প্রচুর রক্ত ঝড়তে থাকে। তাৎক্ষনিকভাবে প্রত্যক্ষদর্শীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অবস্থা বেগতিক দেখে নসিমন (ভটভটি)চালক হাসিবুল গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বারঘাটি তদন্ত কেন্দ্রের পুলিশ নসিমন (ভটভটি) গাড়িটি জব্দ করে নিহত খায়রুলের লাশ থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আপডেট সময় : ০২:১৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬