ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব

কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / ৫৭০ বার পড়া হয়েছে

কৃষ্ণসাগরে সামরিক পণ্যবাহী দুটি ইউক্রেনীয় জাহাজে হামলা চালানোর দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লয়টারিং মিউনিশন এবং হামলাকারী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই স্থাপনাগুলো সামরিক পণ্য সরবরাহ ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হতো।

এছাড়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাংকেও আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়ার দাবি অনুযায়ী, ওডেসা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরের উদ্দেশ্যে সামরিক পণ্য বহনকারী একটি শুকনা পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই পক্ষই তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজসহ বিভিন্ন নৌযানে হামলার অভিযোগ করে আসছে। তবে রাশিয়ার এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা

আপডেট সময় : ১০:১৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬