ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আমন ধানের বাম্পার ফলনের আশাবাদ উপজেলা কৃষি কর্মকর্তার

সাহেব আলী, মাগুরা 
  • আপডেট সময় : ০৯:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

মাগুরায় কৃষকদের কৃষি কার্ডের তালিকা সঠিকভাবে প্রণয়ন ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় মাগুরা সদর উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নুরুন্নবীসহ কৃষি উপসহকারী ও ব্লক সুপারভাইজাররা অংশ নেন।

কর্মশালায় সরকারি নিয়ম অনুসরণ করে প্রতিটি ইউনিয়নের কৃষকদের কৃষি কার্ডের তালিকা সঠিকভাবে প্রণয়ন এবং বিতরণ নিশ্চিত করতে কৃষি উপসহকারী ও ব্লক সুপারভাইজারদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। আলোচনায় বক্তারা বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ পান। তাই তালিকা প্রণয়নে কোনো ধরনের ভুল বা অনিয়ম যেন না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি প্রকৃত কৃষক যাতে কৃষি কার্ড পান এবং এর মাধ্যমে সরকারি সহায়তা গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে হবে।

এ সময় মাগুরা সদর উপজেলায় চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করা হয়। বক্তারা জানান, আমন ধানের ক্ষেতে বর্তমানে পোকামাকড় ও রোগবালাইয়ের প্রকোপ তুলনামূলকভাবে কম রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নুরুন্নবী কৃষকদের আমন ধানের পরিচর্যায় আরও সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান। একই সঙ্গে কৃষি কার্ডের তালিকা প্রণয়ন থেকে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে সঠিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আমন ধানের বাম্পার ফলনের আশাবাদ উপজেলা কৃষি কর্মকর্তার

আপডেট সময় : ০৯:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬