ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

মাগুরায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড

সাহেব আলী, মাগুড়া স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

মাগুরা পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর মাঠ পর্যায়ের ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৫ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল থেকে নায়েক ও এটিএসআই, নায়েক থেকে এএসআই সশস্ত্র এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।

পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।

ক্যাম্প প্রশিক্ষণের অংশ হিসেবে পরীক্ষার্থীরা নিজ নিজ তাবুতে মাগুরা জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, কার্যক্রম ও ঐতিহ্য সৃজনশীল ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন। পুলিশ সুপার পরীক্ষার্থীদের ক্যাম্প ও তাবু পরিদর্শন করে তাদের উপস্থাপনা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও দলগত সমন্বয় পর্যবেক্ষণ করেন।

এ ছাড়া বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে পরীক্ষার্থীদের প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ সদস্যদের পোশাক-পরিচ্ছদ, শৃঙ্খলা, কুচকাওয়াজ, কমান্ড অনুসরণ, দলগত সমন্বয় এবং প্যারেড পরিচালনার দক্ষতা পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়।

এ সময় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান পিপিএম, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান বিপিএম-সেবা পিপিএম, মাগুরার সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ানসহ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর সংশ্লিষ্ট বোর্ডের সদস্য এবং মাগুরা জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও পেশাগত সক্ষমতার যথাযথ মূল্যায়নের মাধ্যমে যোগ্য ও দক্ষ পুলিশ সদস্য গড়ে তোলার ক্ষেত্রে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

মাগুরায় বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড

আপডেট সময় : ১২:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬