সেরা ১০০ টিভি শোর তালিকায় শীর্ষে ‘ব্রেকিং ব্যাড’

- আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৩ বার পড়া হয়েছে

একবিংশ শতাব্দীর সেরা টেলিভিশন শো নির্বাচিত হয়েছে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’। বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের আয়োজিত এক ভোটে সিরিজটি প্রথম স্থান অর্জন করেছে।
২০০০ সালের ১ জানুয়ারির পর মুক্তি পাওয়া সেরা টেলিভিশন শোগুলো বাছাই করতে টেলিভিশন জগতের ৫১৬ জন অভিনয়শিল্পী লেখক পরিচালক ও প্রযোজকের মতামত নেওয়া হয়। তাদের ভোটের ভিত্তিতেই তৈরি করা হয়েছে সেরা ১০০ টেলিভিশন শোর তালিকা। তালিকায় ‘ব্রেকিং ব্যাড’-এর পর রয়েছে ‘দ্য ওয়ার’ ‘ম্যাড মেন’ ‘সাকসেশন’ ‘ফ্লিব্যাগ’ ‘গেম অব থ্রোনস’ ‘ভিপ’ ‘৩০ রক’ ‘কার্ব ইউর এনথুসিয়াজম’ এবং ‘আটলান্টা’।
আরও পড়ুন,
- বিমানঘাঁটির কাছে বিস্ফোরক সন্দেহে বাড়িঘর খালি
- বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তর প্রদেশ
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নে তাসনিম জারা
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ‘ব্রেকিং ব্যাড’-এর গল্প আবর্তিত হয়েছে ওয়াল্টার হোয়াইট নামের এক উচ্চবিদ্যালয়ের রসায়ন শিক্ষককে ঘিরে। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি অবৈধ মেথঅ্যাম্ফিটামিন তৈরির সঙ্গে জড়িয়ে পড়েন। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্রায়ান ক্র্যানস্টন ও অ্যারন পল। প্রচারের পর থেকেই গল্প নির্মাণ অভিনয় এবং চরিত্রগুলোর বিকাশের কারণে সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে শুধু ড্রামা বা কমেডি নয় তালিকা তৈরির ক্ষেত্রে রিয়েলিটি শো ডকুমেন্টারি টক শো এবং ইউটিউব সিরিজকেও বিবেচনায় নেওয়া হয়েছিল। ফলে বিভিন্ন ধরনের টেলিভিশন ও ভিডিও কনটেন্টের মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচিত এই তালিকায় শীর্ষস্থান পাওয়া ‘ব্রেকিং ব্যাড’কে একবিংশ শতাব্দীর টেলিভিশন সংস্কৃতির অন্যতম উল্লেখযোগ্য সিরিজ হিসেবে নতুন করে আলোচনায় এনেছে এই আয়োজন।


























