ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

দুর্গাপূজায় আসছে সায়ানের সম্প্রীতির গান

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

শুধু মন ভোলানো কথা আর সুরের খেলা নয় ফারজানা ওয়াহিদ সায়ানের গান যেন একেকটি বক্তব্য। কখনো তা চিন্তার দরজা খুলে দেয় আবার কখনো হয়ে ওঠে সমাজ ও মানুষের নানা অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। এবার দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন এই শিল্পী।

‘এই মাটিতে সমান সব’ শিরোনামের গানটি ২০২১ সালে তৈরি করেছিলেন সায়ান। তবে এতদিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আগামী ১৪ অক্টোবর পূর্ণাঙ্গ আয়োজনের মাধ্যমে গানটি প্রকাশ হবে। গানটির কথা ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।

নতুন গানটির ভাবনা তুলে ধরে সায়ান জানিয়েছেন এটি মূলত ধর্ম ও মানুষের সম্পর্ক নিয়ে তাঁর ব্যক্তিগত উপলব্ধির প্রকাশ। তিনি বলেন মুসলমান পরিবারে জন্ম নেওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই তাঁর মা ও নানির কাছ থেকে তিনি শিখেছেন কোনো ধর্মের মানুষই অন্য ধর্মের মানুষের চেয়ে বড় বা উত্তম নয়।

সায়ানের ভাষ্য অনুযায়ী ধর্মের পরিচয় দিয়ে কাউকে ছোট করা বা অসম্মান করার সুযোগ নেই। একজন মানুষ কোন ধর্ম পালন করবেন কিংবা করবেন না সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। ধর্মের ভিত্তিতে কাউকে আক্রমণ বা কষ্ট দেওয়া উচিত নয় বলেও মনে করেন এই শিল্পী।

সায়ান বলেন বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হলেও সংখ্যাগরিষ্ঠ হওয়া কাউকে অন্যের চেয়ে বড় করে না। তাঁর বিশ্বাস মানুষের জন্মের সঙ্গে কোনো ধর্মীয় বা সংখ্যাগরিষ্ঠতার পরিচয় আসে না। মানুষ প্রথমে মানুষ হিসেবেই জন্ম নেয় পরে সে তার দেশ সমাজ সম্প্রদায় ও ধর্মীয় পরিচয় সম্পর্কে জানতে পারে।

এই ভাবনা থেকেই সায়ানের কাছে মুসলমানের মাটি বা হিন্দুর মাটি বলে আলাদা কিছু নেই। তাঁর কাছে মাটি সবার এবং মানুষও সবার আগে মানুষ।

গানটির মাধ্যমে তিনি ধর্মীয় পরিচয়ের কারণে কোনো ব্যক্তিকে আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংখ্যায় কম এমন জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের আরও দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত বলেও মত দিয়েছেন তিনি।

রাষ্ট্রের কাছে সায়ানের প্রত্যাশা ধর্ম পালন করা কিংবা না করার অধিকার সবার জন্য নিশ্চিত করা। ধর্মীয় উৎসব ও আয়োজনগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষ করে যাদের সমাজে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করা হয় তাদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে রাষ্ট্রকে আরও যত্নবান হওয়ার প্রত্যাশা জানিয়েছেন সায়ান। সব মিলিয়ে ‘এই মাটিতে সমান সব’ গানটি শুধু একটি উৎসবকেন্দ্রিক গান নয় বরং ধর্মীয় সম্প্রীতি মানবিক মর্যাদা ও সহাবস্থানের বার্তা নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

দুর্গাপূজায় আসছে সায়ানের সম্প্রীতির গান

আপডেট সময় : ০৬:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬