সিলেট নগরীতে পুলিশের অভিযানে ৩২ জন গ্রেফতার

- আপডেট সময় : ১১:১৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৩ বার পড়া হয়েছে

সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। ২৪ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এসএমপি সূত্র জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ আইনে অভিযুক্তসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৬৩ পিস ভারতীয় সাবান, বিপুল পরিমাণ শ্যাম্পু ও বিস্কুটও উদ্ধার করা হয়। এদিকে মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৪৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ
কই অভিযানে ৭২টি যানবাহন আটক করা হয়। সব মিলিয়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এই ধারাবাহিক অভিযানে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এসএমপি।



























