ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩১ বার পড়া হয়েছে

শেয়ারবাজারে কারসাজি প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন বা দুদক প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ একাধিকবার পেছাল।

মামলায় সাকিব আল হাসান ছাড়াও আসামি করা হয়েছে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের ওরফে হিরু তার স্ত্রী কাজী সাদিয়া হাসানসহ আরও ১৩ জনকে। দুদকের করা মামলায় আসামিদের বিরুদ্ধে শেয়ারবাজারে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানো এবং সাধারণ বিনিয়োগকারীদের ওই শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়েছে। এভাবে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন,

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আবুল খায়ের হিরু তার স্ত্রী কাজী সাদিয়া হাসানের সহায়তায় প্রায় ২৯ কোটি ৯৪ লাখ টাকার উৎস গোপন করে বিভিন্ন খাতে স্থানান্তর করেন। তার নামে থাকা ১৭টি ব্যাংক হিসাবে ৫৪২ কোটি ৩১ লাখ টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, আবুল খায়ের হিরুর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেছিলেন। এসব কার্যক্রমের মাধ্যমে বাজার কারসাজিতে সহায়তা করে সাধারণ বিনিয়োগকারীদের অর্থ ক্ষতিগ্রস্ত করার অভিযোগে সাকিবের বিরুদ্ধে ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা রিয়ালাইজড ক্যাপিটাল গেইন হিসেবে অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের ১৭ জুন দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। এতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলায় করা এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত প্রতিবেদন দাখিলের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ১৭ নভেম্বর

আপডেট সময় : ০১:৪৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬