ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

পলাশ গ্রেপ্তারের পর অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৫ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে মামলায় অভিনেতা আলী মুর্তুজা পলাশ গ্রেপ্তারের পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন অপু বিশ্বাস ও পলাশ। সিনেমাটির নেপাল শুটিংয়ের সময় থেকেই তাদের ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে।

গত ২৮ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হত্যা মামলায় পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। নেপাল থেকে ‘শিকার’ সিনেমার শুটিং ইউনিটের সঙ্গে দেশে ফেরার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পলাশের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অপু বিশ্বাসের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা আলোচনা শুরু হয়। ‘শিকার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় অপু ও পলাশের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে—এমন আলোচনা চলচ্চিত্র অঙ্গনে ছিল বলে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন।

বিশেষ করে নেপালে দীর্ঘ সময় একসঙ্গে শুটিং করার সময় তাদের নিয়ে গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে। তবে সম্পর্কের বিষয়ে পলাশ এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অপু বিশ্বাস তার সহশিল্পী। কাজের বাইরে তাদের মধ্যে পেশাগত সম্পর্কের চেয়ে বেশি কিছু নেই। ফলে তাদের নিয়ে চলমান সম্পর্কের গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ‘শিকার’ সিনেমার শুটিং ঘিরে তৈরি হওয়া আলোচনাই মূলত নতুন করে সামনে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

পলাশ গ্রেপ্তারের পর অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

আপডেট সময় : ১২:২৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬