ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ঝিনাইদহে মায়ের কবরের পাশে বিষপানে যুবকের আত্মহত্যা

​ মোঃ জসিম হোসেন, ঝিনাইদাহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের কবরের পাশে বসে বিষপান করে আলামিন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলামিন তার চাচাতো ভাইয়ের রেখে দেওয়া বিষ না জানিয়ে নিয়ে আসেন। পরে সেই বিষ নিয়ে তিনি গ্রামের কবরস্থানে নিজ মায়ের কবরের পাশে বসে পান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, “মায়ের কবরের পাশে বসে এক যুবকের বিষপানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ঝিনাইদহে মায়ের কবরের পাশে বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০১:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬