ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ভেনিসের পর টরন্টো মাতাতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১০ থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত সিনেমার সঙ্গে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি নতুন একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আন্তর্জাতিক যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ। ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রতিষ্ঠানও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে। এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত ও পুরস্কারজয়ী সিনেমার পাশাপাশি প্রদর্শিত হবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ভেনিসের গোল্ডেন লায়নের প্রতিযোগিতায় থাকা ‘ওমেন আননোন’, ফিলিস্তিনি নির্মাতা মুয়ায়াদ আলায়ানের ‘কনভারসেশন উইথ দ্য সি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমাও রয়েছে উৎসবের তালিকায়।

এর আগে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে নির্বাচিত হয়েছে। এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে সিনেমাটিকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। ইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে ঢাকার একটি বিউটি পার্লার, একটি আসন্ন বিয়ে এবং শৈশবের গভীর মানসিক আতঙ্ককে ঘিরে।

সিনেমাটিতে আজমেরী হক বাঁধন ছাড়াও অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব টরন্টোতে বাংলাদেশের এই সিনেমার প্রদর্শনী দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ভেনিসের পর টরন্টো মাতাতে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

আপডেট সময় : ০২:১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬