ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ফুলগাজীতে শিশুকে বলাৎকারের মামলায় অভিযুক্ত মুয়াজ্জিন হাসান কারাগারে

আনোয়ার হোসেন জুয়েল, ফেনী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

ফেনীর ফুলগাজীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার অভিযুক্ত একটি মসজিদের মুয়াজ্জিন মো. হাসানকে (২২) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ফেনী শহরের ফলেশ্বর এলাকার একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এর আগে ভুক্তভোগী শিশুর স্বজনরা তার অবস্থান শনাক্ত করে পুলিশকে খবর দিলে অভিযানে গিয়ে তাকে গ্রেপ্তার করে ফুলগাজী থানা পুলিশ। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার যোহর ও আসরের নামাজের মধ্যবর্তী সময়ে ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজার এলাকার একটি মসজিদের কক্ষে উপজেলার বশিকপুর গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে নিয়ে বলাৎকার করা হয় বলে অভিযোগ ওঠে। কিছুক্ষণ পর শিশুটি বাইরে বের হলে তার শারীরিক অবস্থার অবনতি ও রক্তক্ষরণ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং মেডিকেল পরীক্ষার জন্য তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফুলগাজীসহ পুরো ফেনী জেলায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ফুলগাজীতে শিশুকে বলাৎকারের মামলায় অভিযুক্ত মুয়াজ্জিন হাসান কারাগারে

আপডেট সময় : ০১:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬