আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা শ্রী মনোরঞ্জন (৭৫)
১৫ই জানুয়ারী দিবাগত রাতে নিজ বাসভবন চন্দ্র সরকারপাড়া জালাদীপুর পাগলারহাট গ্রামে পরলোকগমন করেন।
আজ ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ১১ ঘটিকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।এর আগে জাতীয় পতাকা মোড়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা সহ মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ উপস্থিত ছিলেন।
তিনি মৃত্যুকালে অসখ্য গুণগ্রাহী রেখেগেছেন। মৃত মুক্তিযোদ্ধা মনোরঞ্জনের
মৃত্যুতে যারা শোক পাঠিয়েছেন তারা হলেন, মিঠাপুকুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও ইউএনও মোঃ পারভেজ,সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, রূপসী গ্রাম উন্নয়ন সংস্থা (রূগ্রাউস) আজীবর দাতা প্রফেসর ড.আকমল হোসেন, রূগ্রাউস আজীবন দাতা সহযোগী অধ্যাপক জহুরুল হক, রাজউক পরিচালক হামিদুল ইসলাম, রূগ্রাউস সভাপতি ডাঃ আইয়ুব আলী, সহ সভাপতি প্রভাষক আতিয়ার রহমান ও রুপসী গ্রাম উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হালিম।













