১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৬টায় বাসদ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে সকাল ৮:৩০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৯:০০ টায় রায়েরবাজার বধ্যভ‚মি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
মিরপুরে বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ এর নেতৃত্বে কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু ও কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড শাহজাহান কবীর, নাসির উদ্দিন প্রিন্স, সুলতানা দীজু, ইলিয়াস হাসান ইলুসহ নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন এবং রায়ের বাজারে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী ও কেন্দ্রীয় বর্ধিত ফোরামে সদস্য কমরেড খালেকুজ্জামান লিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।
মহান বিজয় দিবসে বাসদের কর্মসূচি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগামী ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৭.০০টায় কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা করে সকাল ৯টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সারা দেশে যথাযথ মর্যাদায় বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে সফল করার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহব্বান জানানো হয়েছে।













