ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৯:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪২ বার পড়া হয়েছে

মাগুরা বাস-মিনিবাস মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদেরকে সংগঠনটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের পর প্রশাসক হিসেবে মো. আব্দুল কাদের আগামী ১২০ দিনের মধ্যে সংগঠনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি দূর করে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গেছে।

সংগঠনের সেক্রেটারি মো. ইসহাক মল্লিকসহ একাধিক বাস মালিক সংগঠনের বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ তুলে মাগুরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগের এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে সংগঠনটির সাবেক সভাপতি সাঈদ মীর দীর্ঘ ১৮ বছর ধরে সভাপতির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। নতুন প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সংগঠনে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন পর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলো। বাস মালিকদের প্রত্যাশা, প্রশাসকের তত্ত্বাবধানে সংগঠনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো নিরসন করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

মাগুরা বাস মিনিবাস মালিক গ্রুপে প্রশাসক নিয়োগ

আপডেট সময় : ০৯:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬