ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

আজ লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩২ বার পড়া হয়েছে

আজ কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন উপমহাদেশের সংগীতজগতের অন্যতম প্রভাবশালী এই শিল্পী। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের হাত ধরেই ছোটবেলা থেকে সংগীতের সঙ্গে পরিচয় লতার। তার বাবা ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা।

১৯৪২ সালে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন লতা মঙ্গেশকর। জীবিকার প্রয়োজনে গানকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। চলচ্চিত্রে বড় সুযোগ আসে ১৯৪৮ সালে ‘মজবুর’ সিনেমার ‘দিল মেরা তোড়া’ গান দিয়ে। এরপর ১৯৪৯ সালে ‘মহল’ সিনেমার ‘আয়েগা আনেওয়ালা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

এরপর কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি মারাঠি বাংলা ও অন্যান্য ভাষায় গান গেয়ে কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নেন লতা মঙ্গেশকর। দীর্ঘ সংগীতজীবনে তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন। এ ছাড়া পদ্মবিভূষণ পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন এই কিংবদন্তি শিল্পী।

আরও পড়ুন,

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিনি। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ভীর-জারা’ সিনেমার জন্য তার শেষ পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হয়। এরপরও তার গাওয়া অসংখ্য গান নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয় হয়ে রয়েছে।

২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হয়। দীর্ঘ কয়েক দশকের সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে ভারতীয় উপমহাদেশের সংগীত ইতিহাসে অনন্য অবস্থান তৈরি করেছেন লতা মঙ্গেশকর। তার কণ্ঠের গান আজও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে স্মরণীয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

আজ লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী

আপডেট সময় : ০৬:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬