ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

নিয়ন্ত্রণহীন এআই নিয়ে বিল গেটসের ভয়াবহ সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৫ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতির মধ্যে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা ভুল হাতে শক্তিশালী এআই প্রযুক্তি চলে গেলে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির মতো পরিস্থিতি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে এক সাক্ষাৎকারে এ বিষয়ে সতর্ক করেন বিল গেটস।

গেটস বলেন এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। আইনপ্রণেতা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও এ ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখতে হবে। তার মতে এআই ব্যবহারের ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং কীভাবে এর ওপর নজরদারি করা হবে তা আইন করে নির্ধারণ করা প্রয়োজন। এতে প্রযুক্তি খাতে কিছু বাড়তি ব্যয় ও প্রশাসনিক চাপ তৈরি হলেও এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমে যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এআইয়ের সম্ভাব্য অপব্যবহার নিয়েও কঠোর সতর্কতা দেন বিল গেটস। তিনি বলেন অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ যদি সর্বাধুনিক এআই প্রযুক্তি হাতে পায় তাহলে এর ক্ষমতা এতটাই বড় হতে পারে যে বিপুল মানুষের প্রাণহানির মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এআই নিয়ে বিল গেটসের এমন সতর্কতা অবশ্য নতুন নয়। এর আগেও তিনি মানবজাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রযুক্তি খাতের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও এআইয়ের দ্রুত অগ্রগতি এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে সতর্ক করে আসছেন।

এদিকে সামরিক খাতে এআই প্রযুক্তির ব্যবহার এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রযুক্তিগত সম্পর্ক নিয়ে মাইক্রোসফট সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন অধিকারকামী সংগঠন প্রতিষ্ঠানটির এসব সম্পর্ক নিয়ে আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ মাইক্রোসফটের প্রযুক্তি সামরিক কার্যক্রম ও নজরদারিতে ব্যবহৃত হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অবস্থান এক নয়।

সাক্ষাৎকারের শেষ দিকে এআই নিয়ে কিছুটা রসিকতাও করেন বিল গেটস। ব্যক্তিগত কোনো বিষয়ে তিনি এআইয়ের পরামর্শ নেন না জানিয়ে হাস্যরস করে বলেন প্রযুক্তির সঙ্গে তিনি কোনো সামাজিকতায় যান না। তার ভাষায় এআই জানে তিনি অত্যন্ত গম্ভীর একজন মানুষ। এআইয়ের সম্ভাবনা যেমন বাড়ছে তেমনি এর অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা কাঠামো ও কার্যকর নজরদারির প্রয়োজনীয়তাও নতুন করে আলোচনায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

নিয়ন্ত্রণহীন এআই নিয়ে বিল গেটসের ভয়াবহ সতর্কবার্তা

আপডেট সময় : ১০:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬