ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪২ বার পড়া হয়েছে

শেরপুর থেকে ফেরার পথে জামালপুর সদর থানা আকস্মিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। পরে তিনি জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। জামালপুর সদর থানায় পৌঁছালে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিবের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার দেয়।

আরও পড়ুন,

পরিদর্শনকালে ডিআইজি থানার নির্মাণাধীন আধুনিক ভবনের কাজ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরে থানার পুরোনো ভবন ও থানা কম্পাউন্ড পরিদর্শন করেন তিনি। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন ডিআইজি। তাদের বিভিন্ন সমস্যা ও থানার সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পরে থানায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মোহাম্মদ জাহিদুল হাসান। নাগরিকদের সঙ্গে বিনয়ী আচরণ এবং দ্রুততম সময়ে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আইনি সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

এরপর পুলিশ অফিসার্স মেস জামালপুর প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে একটি গাছের চারা রোপণ করেন ডিআইজি। পরে জামালপুর জেলা পুলিশ অফিস পরিদর্শন করেন তিনি। সেখানে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।

আরও পড়ুন,

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের সুনির্দিষ্ট পরামর্শ দেন ডিআইজি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।

একই সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজাকে সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির

আপডেট সময় : ১২:৫০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬