ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

জাতিসংঘে প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৮ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনে নির্ধারিত ১২টি কর্মসূচির মধ্যে ১০টিতে সরাসরি অংশ নেন তিনি। বাকি কয়েকটি কর্মসূচিতে সময়সূচির কারণে প্রধানমন্ত্রীর পরিবর্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়।

মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি জানান সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ও প্লেনারি অধিবেশনে অংশ নেন। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।

আরও পড়ুন,

প্রথম দিনের কর্মসূচিতে আঞ্চলিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভুটানের প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জনগণের মধ্যে যোগাযোগ পর্যটন শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া হাইতির প্রধানমন্ত্রী এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান।

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে বৈঠককে গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন ড. মাহদী আমিন। তিনি জানান বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তুরস্ক সফরের আমন্ত্রণ জানান।

আরও পড়ুন,

প্রথম দিনেই রোহিঙ্গা সংকট নিয়েও দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। ইউএনএইচসিআর এবং মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পায়। এ ছাড়া বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বিনিয়োগ বাণিজ্য এবং অর্থনৈতিক নীতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান প্রথম দিনের কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

জাতিসংঘে প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৬:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬