সন্দ্বীপের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার

- আপডেট সময় : ০৭:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৩ অর্থাৎ সন্দ্বীপ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির গুলশান বিভাগ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালানো হয়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন,
- ওটিটিতে আসছে অপি করিম ও ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’
- দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলায় এমপির প্রথম স্ত্রী কারাগারে
- মাগুরায় ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন। গ্রেপ্তারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবির এই কর্মকর্তা আরও জানান, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এসব মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




























