ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলায় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪০ বার পড়া হয়েছে

মাগুরায় সার, বিদ্যুৎ ও গ্যাস সংকটের দ্রুত সমাধান, নিত্যপণ্যের দাম কমানো এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। শনিবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।

সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান এবং বাংলাদেশ জাসদের নেতা বাসারুল হায়। বক্তারা বলেন, দেশে চলমান সার সংকটের কারণে কৃষক সময়মতো ফসলি জমিতে সার দিতে পারছেন না। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষকের ক্ষতির আশঙ্কা বাড়ছে।

আরও পড়ুন,

তারা অভিযোগ করেন, বিভিন্ন স্থানে কিছু অসাধু ডিলার বেশি দামে সার বিক্রি করছেন। এতে কৃষকের উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে। অবিলম্বে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সারসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবি জানান তারা। একই সঙ্গে দুর্নীতিবাজ ডিলার এবং সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সরকারের দায়িত্ব হলেও এ বিষয়ে সরকার যথাযথ ভূমিকা পালন করছে না বলেও অভিযোগ করেন তারা। সমাবেশ থেকে দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান, পর্যাপ্ত সার সরবরাহ, কৃষি উপকরণের দাম কমানো, নিত্যপণ্যের মূল্য কমানো, অসাধু ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মাগুরা জেলায় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬