ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন

আসাদের ঘনিষ্ঠ সাবেক গ্র্যান্ড মুফতি হাসুনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ শীর্ষ মুসলিম ধর্মীয় কর্মকর্তা আহমেদ বদরউদ্দিন হাসুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সহিংসতায় উসকানি, হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার দামেস্কের চতুর্থ অপরাধ আদালত এই রায় ঘোষণা করেন।

২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সিরিয়ার গ্র্যান্ড মুফতির দায়িত্ব পালন করেন হাসুন। ২০২৫ সালের মার্চে দামেস্ক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর এক মাস আগে আত্মগোপন থেকে প্রকাশ্যে এসেছিলেন তিনি। গত ২৫ জুন তার বিচার শুরু হয়। আদালতের রায়ে বলা হয়েছে, আসাদ সরকারের আমলে সামরিক ও গোয়েন্দা অভিযানগুলোর ধর্মীয় বৈধতা দিতে হাসুন ও তার নেতৃত্বাধীন সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করা হয়েছিল।

বিচারক ফখরুদ্দিন আল-আরিয়ান বলেন, বেসামরিক এলাকায় ব্যারেল বোমা হামলার প্রতি সমর্থন জানিয়েছিলেন হাসুন। একই সঙ্গে তার ধর্মীয় বক্তব্যে সামরিক কর্মকর্তা ও সেনাদের বিরোধীদের বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানানো এবং পূর্ব আলেপ্পোর বেসামরিক নাগরিকদের ঘরবাড়ি ছাড়ার আহ্বান জানানোর অভিযোগও আদালতে প্রমাণিত হয়েছে।

হত্যাকাণ্ডে উসকানির দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ড এবং হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার দায়ে আরও ১০ বছরের সাজা দেওয়া হয়েছে। একাধিক সাজা মিলিয়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং তার অর্থ-সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত জানিয়েছে, অপরাধের গুরুত্ব বিবেচনায় হাসুন কোনো সাধারণ বা বিশেষ ক্ষমার আওতায় থাকবেন না। সিরিয়ার বর্তমান সরকার এই রায়কে দেশটির রূপান্তরকালীন বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছে। তবে হাসুনের সমর্থকদের দাবি, তার বক্তব্যের কিছু অংশ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে সমালোচকদের অনেকে তার মৃত্যুদণ্ড দাবি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

আসাদের ঘনিষ্ঠ সাবেক গ্র্যান্ড মুফতি হাসুনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৯:১৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬