ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪

ব্যাংক ঋণে সুদের ব্যবধান বেড়ে ৫.৫৯ শতাংশ

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫২৭ বার পড়া হয়েছে

ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদহারের গড় ব্যবধান বা স্প্রেড সর্বোচ্চ চার শতাংশে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, বেশির ভাগ ব্যাংক এখনো এ নির্দেশনা পরিপালন করতে পারেনি। জুলাই মাসে ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ বাদে ব্যাংক খাতের গড় সুদ স্প্রেড দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ। আগের মাস জুনে এই ব্যবধান ছিল ৫ দশমিক ৬৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে জুলাইতে ব্যাংক খাতে আমানতের গড় সুদহার ছিল ৬ দশমিক ২১ শতাংশ। বিপরীতে ঋণের গড় সুদহার ছিল ১১ দশমিক ৮১ শতাংশ। ফলে সামগ্রিকভাবে ঋণ ও আমানতের সুদ ব্যবধান দাঁড়িয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ। ক্রেডিট কার্ড বাদ দিলে ঋণের গড় সুদহার ছিল ১১ দশমিক ৭৫ শতাংশ এবং স্প্রেড ৫ দশমিক ৫৪ শতাংশ। আর ক্রেডিট কার্ড ও ভোক্তাঋণ বাদ দিলে ঋণের গড় সুদহার দাঁড়ায় ১১ দশমিক ৮০ শতাংশ। এ ক্ষেত্রে স্প্রেড হয়েছে ৫ দশমিক ৫৯ শতাংশ।

আরও পড়ুন,

রাষ্ট্রীয় মালিকানার ছয় বাণিজ্যিক ব্যাংকের গড় স্প্রেড জুলাইতে ছিল ৫ দশমিক ১৯ শতাংশ। এর মধ্যে সোনালী ব্যাংকের স্প্রেড সর্বোচ্চ ৫ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের স্প্রেড ছিল ১ দশমিক ৪৭ শতাংশ। বেসরকারি খাতের ব্যাংকগুলোর গড় স্প্রেড ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ। তিনটি ব্যাংক ছাড়া অন্য অধিকাংশ ব্যাংকের স্প্রেডই চার শতাংশের নির্ধারিত সীমার ওপরে রয়েছে। এবি ব্যাংকের স্প্রেড ছিল শূন্য দশমিক ৩৩ শতাংশ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩ দশমিক ৫৮ শতাংশ এবং মেঘনা ব্যাংকের স্প্রেড ছিল ঠিক চার শতাংশ।

বিদেশি ব্যাংকগুলোর গড় স্প্রেড ছিল সবচেয়ে বেশি—৭ দশমিক ৯৮ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর গড় স্প্রেড ছিল ৩ দশমিক ৪৪ শতাংশ। ব্যাংকগুলোর স্প্রেড নির্ধারণের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্যাংকার। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে স্প্রেডের হিসাব করছে। অভিন্ন ও গ্রহণযোগ্য পদ্ধতি নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা চলছে।

আরও পড়ুন,

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানও জানিয়েছেন, বর্তমানে গ্রস ভিত্তিতে আমানত ও ঋণের গড় হিসাব করে স্প্রেড নির্ধারণ করা হচ্ছে। নিট ভিত্তিতে হিসাব করার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বছরের শুরুতে জানুয়ারিতে ব্যাংক খাতের গড় স্প্রেড ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ। ফেব্রুয়ারিতে তা বেড়ে ৫ দশমিক ৬৫ শতাংশ হয়। মার্চ ও এপ্রিল মাসে স্প্রেড ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। মে মাসে তা কমে দাঁড়ায় ৫ দশমিক ৭০ শতাংশে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিটি ব্যাংককে চার শতাংশের নির্ধারিত সীমা অবশ্যই পরিপালন করতে হবে। এ বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। কোনো ব্যাংক নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

ব্যাংক ঋণে সুদের ব্যবধান বেড়ে ৫.৫৯ শতাংশ

আপডেট সময় : ০৭:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬