ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি নাহিদের ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন

নেপালে প্রাণঘাতী বন্যা-ভূমিধস, নিখোঁজ শত শত পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৫২৯ বার পড়া হয়েছে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৭ জনে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন শত শত মানুষ, যাদের মধ্যে কয়েক শত বিদেশি পর্যটকও রয়েছেন।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত নেপাল পুলিশের পাওয়া তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসকবলিত বিভিন্ন এলাকা থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুঁতে সাতজন এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে। দুর্যোগকবলিত এলাকাগুলোতে এখনো উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন। তাদের মধ্যে ৪৬৬ জনই ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং ৩৩ জন ব্রিটিশ নাগরিক।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের নাগরিক রয়েছেন ১৩৩ জন। ট্যুর অপারেটরদের তথ্য উদ্ধৃত করে পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজদের অধিকাংশই ভারত ও নেপালের সীমান্তের কাছাকাছি অবস্থিত মানসারোভরের পথে ছিলেন।

হঠাৎ বন্যা ও পাহাড়ি ঢলের পাশাপাশি ভয়াবহ ভূমিধসে বহু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন দেশটির উদ্ধারকর্মীরা। প্রাকৃতিক এই দুর্যোগে নেপালজুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

নেপাল পুলিশের সর্বশেষ হিসাবে, এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৭ জন এবং নিখোঁজ রয়েছেন ৫৭৯ জন। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

নেপালে প্রাণঘাতী বন্যা-ভূমিধস, নিখোঁজ শত শত পর্যটক

আপডেট সময় : ০২:০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬