ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নেপালের বন্যায় ভেসে বিহারে বিশাল মাছ, খাওয়া-বিক্রিতে সরকারের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩৪ বার পড়া হয়েছে

নেপালের রাসুয়া জেলার ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যার পর অস্বাভাবিক আকারের বড় বড় মাছ ভেসে এসেছে। বন্যার প্রবল স্রোতে এসব মাছ ভারতের বিহার রাজ্যের বিভিন্ন নদী ও জলাশয়েও পৌঁছেছে। বন্যার পানিতে ভেসে আসা এসব বড় মাছ ধরছেন স্থানীয় অনেকে। কেউ তা খাচ্ছেন, আবার কেউ বাজারে বিক্রিও করছেন। তবে মাছগুলো নিয়ে সতর্কতা জারি করেছে বিহার সরকার।

গত সোমবার জনসচেতনতামূলক এক সতর্কবার্তায় বিহার সরকারের ডেইরি বিভাগের মৎস্য শাখা জানিয়েছে, বন্যার পানিতে ভেসে আসা এসব মাছ খাওয়ার পর কিছু মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। কর্মকর্তারা বলছেন, বন্যার পানি পুকুর, নদী, লেকসহ বিভিন্ন জলাশয় থেকে মাছ ভাসিয়ে নিয়ে যেতে পারে। প্রবল স্রোতে মাছগুলো দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় দূষিত পানি, ড্রেন, মৃত প্রাণী ও অন্যান্য ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসতে পারে।

এতে মাছের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের মতো জীবাণু থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই মাছগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এগুলো খাওয়া বা বিক্রি না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষ করে সরাসরি বন্যার পানি থেকে মাছ ধরার ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বন্যার পর বিহারের গন্ধক নদীতেও বড় আকারের মাছ দেখা যাচ্ছে। এর মধ্যে অস্বাভাবিক বড় আকৃতির মাগুর মাছও রয়েছে।

ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব ইন্ডিয়ার পরিচালক সমীর কুমার সিনহা জানিয়েছেন, বিহারে সবচেয়ে বেশি দেখা গেছে মাগুর মাছ। তবে এই মাছ দ্রুত পচে যেতে পারে। তাই খাওয়ার আগে মাছটি তাজা ও নিরাপদ কি না, তা নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। প্রশাসনের সতর্কবার্তার পর এখন বন্যার পানিতে ভেসে আসা এসব মাছের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

নেপালের বন্যায় ভেসে বিহারে বিশাল মাছ, খাওয়া-বিক্রিতে সরকারের সতর্কতা

আপডেট সময় : ০৫:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬