ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ, শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবে না: মহিলা আসনের এম. পি. নিপুন রায় চৌধুরী

বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৫৮১ বার পড়া হয়েছে

মাদকের ভয়াবহ ছোবল থেকে পরিবার, সমাজ তথা দেশকে রক্ষা করতে যেকোনো মূল্যে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নড়াইল-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি বলেছেন, মাদক নির্মূলে শুধু প্রশাসনের ওপর দায় চাপালে চলবে না; সমাজ থেকে মাদক দূর করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

রোববার (১৯ জুলাই) নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। নড়াইল-২ আসনের দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটিই তাঁর প্রথম সরকারি সফর। সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী বলেন, মাদকমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণের দায়িত্ব আমাদের সবার। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই দেশকে এই অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব। সভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি চলমান খাল খনন কর্মসূচিসহ সব জনকল্যাণমুখী প্রকল্প সফল করতে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও তৎপর হওয়ার নির্দেশনা দেন।

একই সভায় উপস্থিত থেকে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমও জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা ঘোষণা করে তিনি বলেন, যুবসমাজকে বাঁচাতে মাদকের উৎসগুলো বন্ধ করতে হবে।
ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের সুফল ও গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহ্বান জানান বিশ্বাস জাহাঙ্গীর আলম। এর আগে দুই সংসদ সদস্য স্থানীয় লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল ছালামের সভাপতিত্বে এই সমন্বয় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে সমাজ, শুধু প্রশাসনের ওপর দায় চাপালে হবে না: মহিলা আসনের এম. পি. নিপুন রায় চৌধুরী

আপডেট সময় : ০৪:১৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬