ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তুরাব হত্যার দুই বছর: বিচারের আশায় স্বজনরা

মোঃ সাহেব আলী, মাগুরা :
  • আপডেট সময় : ১২:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৬০৩ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তুরাব হত্যার দুই বছর

জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তাহের মো. তুরাব, যিনি এটিএম তুরাব নামে পরিচিত, হত্যার দুই বছর পূর্ণ হচ্ছে আজ।  ২০২৪ সালের ১৯ জুলাই সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালন করার সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান তুরাব। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন, 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হন তুরাব। ময়নাতদন্তে তার শরীরে অসংখ্য ছররা গুলির চিহ্ন পাওয়া যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

তুরাব হত্যার ঘটনায় তার বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের তৎকালীন কর্মকর্তাসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানা ও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই মামলাটি তদন্ত করে। বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন, 

এ ঘটনায় এখন পর্যন্ত সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিংহ কারাগারে রয়েছেন। তবে এজাহারভুক্ত আরও কয়েকজন আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তুরাবের স্বজনরা। তুরাবের পরিবারের দাবি, দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনা হোক। তার বড় ভাই বলেন, দুই বছর পার হলেও বিচার না হওয়া পরিবারের জন্য অত্যন্ত কষ্টের।

ছেলে হত্যার বিচার দেখে যেতে চান তুরাবের বৃদ্ধা মা। মাত্র তিন মাসের দাম্পত্য জীবনের পর স্বামী হারানো স্ত্রী তানিয়া ইসলামও অপেক্ষা করছেন ন্যায়বিচারের। সাংবাদিক তুরাব হত্যার বিচার দ্রুত সম্পন্ন হবে—এটাই এখন পরিবারের পাশাপাশি সহকর্মীদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক তুরাব হত্যার দুই বছর: বিচারের আশায় স্বজনরা

আপডেট সময় : ১২:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬