আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
১৭ জানুয়ারী ২০২৬ শনিবার সকাল ১০টায় রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে, রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল আদালতের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা, ফৌজদারী মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আনুষঙ্গিক বিষয়াদি আলোচনা ও মত বিনিময়ের নিমিত্তে পুলিশ
ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজিব। সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ আলী, রংপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন প্রমুখ
কনফারেন্সে বক্তারা বলেন, পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে ।













