আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
১৬ একর ৮৬ শতাংশ জমির উপর ১৯৭০ সালের ২রা মে নির্মিত মিঠাপুকুর মহাবিদ্যালয়।
উক্ত বিদ্যালয়ে আজ ৮ই জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকার ১১টায় পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফজলুল কবীর চৌধুরী অত্র মহাবিদ্যালয় অফিস কক্ষে যোগদান করেন। কলেজ শিক্ষকগণ তাঁকে ফুলের শুভেচ্ছা জানান। এর আগে অত্র মহাবিদ্যালয়ে ৮ জন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। তাঁরা হলেন, নজরুল ইসলাম চাঁদ, সোলায়মান আলী, মোস্তাফিজুর রহমান, আব্দুল মান্নান, আনোয়ারুল ইসলাম লাল, ড.জাহেদুর রহমান ও হামিদুল হক শাহ। অত্র মহাবিদ্যালয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে। অভিভাবকগণ পূর্নাঙ্গ অধ্যক্ষের দাবী জানিয়েছেন। নবাগত অধ্যক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রংপুর ৫ (মিঠাপুকুর) আসনের ধানের শীষ প্রতিক এমপি প্রার্থী সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, মিঠাপুকুর প্রেস ক্লাব সভাপতি সেখসাদী সরকার, সাদারণ সম্পাদক মেহেদী হানান রিপুল।













