ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন

- আপডেট সময় : ১২:৩৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৫১০ বার পড়া হয়েছে

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক
মালিক বিহীন ১,৩২,১৫০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয়
ট্যাবলেট অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকা থেকে আটক করেন।
গত শনিবার ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯
বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি এবং আমড়া বিওপি
কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে
বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন ১৫০০ পিস ভারতীয়
নেশাজাতীয় ও ট্যাবলেট ও ,৮১ পিস ইনজেকশন আটক করতে সক্ষম
হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য
১,৩২,১৫০ (এক লক্ষ বত্রিশ হাজার একশত পঁঞ্চাশ টাকা)
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল
মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) এর সাথে কথা বললে
তিনি জানান, বিজিবি নিয়মিত টহল যোদ্দার করার ফলে সীমান্ত
এলাকায় চোরাচালান শূন্যের কোঠায় এসেছে। পাশাপাশি
চোরাচালান দমনে এবং সীমান্ত রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ
করছে।

























