ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়ে ফ্রান্সের দুর্দান্ত জয়

খেলা ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৫১৭ বার পড়া হয়েছে

ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। এরপর মাত্র ১৪ মিনিটে বদলে গেল পুরো ম্যাচের চিত্র। এই সময়ের মধ্যে বেলজিয়ামের জালে চারবার বল পাঠিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে ফরাসিরা।

সোমবার রাতে ঘরের মাঠে উয়েফা নেশনস লিগের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো ৩৫ মিনিটে দদি লুকেবাকিওর গোলে এগিয়ে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে ফ্রান্স। একের পর এক আক্রমণ চালালেও বেলজিয়ামের গোলরক্ষক মার্টেন ভ্যানডাভোর্ট বেশ কয়েকবার দলকে বিপদমুক্ত করেন। ফলে ৭৬ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে সফরকারীরা।

তবে ৭২ মিনিটে মাঠে নামা দেজিরে দুয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরান। বক্সের বাইরে থেকে নিচু শটে ভ্যানডাভোর্টকে পরাস্ত করেন পিএসজির এই ফরোয়ার্ড। সমতা ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ৮১ মিনিটে ওলিসের পাস থেকে শের্কির শটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ফরাসিরা।

৮৮ মিনিটে নিজের প্রথম গোল করেন মাইকেল ওলিসে। যোগ করা সময়ে আবারও গোল করে ব্যবধান ৪-১ করেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে চার গোল করে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইতালি। ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় বেলজিয়াম। চার ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে রয়েছে তুরস্ক।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়ে ফ্রান্সের দুর্দান্ত জয়

আপডেট সময় : ১০:২৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬