‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি’ মিঠুন

- আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৪০ বার পড়া হয়েছে

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মিঠুনের একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা তৈরি হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মিঠুন লেখেন ‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি।’
এর পরের অংশে তিনি লেখেন ‘ভাবছিলাম মানুষ চোখ খুলবে পরে বুঝলাম এখানে চশমার অভাব নেই অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।’ মিঠুনের এই স্ট্যাটাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি। এমনকি কোনো নির্দিষ্ট ঘটনা বা বিষয় নিয়েও তিনি সরাসরি কিছু বলেননি। ফলে তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট হয়নি।
আরও পড়ুন,
- মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি
- চীনের বস্ত্র কারখানায় আগুনে প্রাণ গেল ৮ জনের
- সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়। কেউ কেউ এটিকে ক্রিকেটাঙ্গনের কোনো বিষয় নিয়ে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবে দেখছেন। আবার কেউ এটিকে সম্পূর্ণ ভিন্ন কোনো প্রসঙ্গের সঙ্গে যুক্ত করে দেখছেন। তবে এসবের কোনোটিই মিঠুন নিজে নিশ্চিত করেননি। এদিকে স্ট্যাটাস দেওয়ার পর তাঁর একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে। তবে সেই সাক্ষাৎকারেও রহস্যময় স্ট্যাটাসের বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি তিনি।
কোয়াবের সভাপতি হিসেবে মোহাম্মদ মিঠুনের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাঁর বক্তব্যের লক্ষ্য কী। তবে এখন পর্যন্ত মিঠুন নিজে কোনো ব্যাখ্যা না দেওয়ায় তাঁর স্ট্যাটাসের প্রকৃত উদ্দেশ্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও মিঠুনের পরবর্তী কোনো বক্তব্য বা ব্যাখ্যার দিকেই এখন নজর ক্রিকেটসংশ্লিষ্টদের।





















