বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জুবাইদা রহমান

- আপডেট সময় : ০৮:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের অংশ নেওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করা হয়।
গত ২২ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক। তিনি সংবাদমাধ্যমকে জানান, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার ছিলেন না। এ কারণে নৈশভোজের ছবি পেতে কিছুটা সময় লেগেছে।
পরে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে নৈশভোজে অংশ নেওয়ার ছবি প্রকাশ করা হয়।





















