জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: হুমায়ুন কবির

- আপডেট সময় : ০৬:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩০ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। হুমায়ুন কবির বলেন, সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে। এই সফর নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করেছে।
আরও পড়ুন,
- আজ লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী
- মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের
- চাঁদাবাজি বন্ধে দানবক্স বসানোর ঘোষণা এনসিপি নেতার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণ, সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য, ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। হুমায়ুন কবির আরও বলেন, বিভিন্ন সভা ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি সমর্থন জানিয়েছেন বলে তিনি মনে করেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের নিজস্ব প্রয়োজনের ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে ভবিষ্যতে মিশ্র বহরের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, প্রয়োজন হলে বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কিনবে। তার ভাষ্য অনুযায়ী, এ সিদ্ধান্তের পেছনে কোনো লুকায়িত এজেন্ডা নেই এবং বিষয়টি উন্মুক্তভাবেই করা হয়েছে।





















