ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

নারীদের যাতায়াতে বাড়ছে পিংক বাস

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪০ বার পড়া হয়েছে

নারীদের স্কুল কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় এই সংখ্যা অপ্রতুল বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বৈঠকে আরও জানানো হয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসব এলাকায় সড়ক সোজা ও প্রশস্ত করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সড়ক যতটা সম্ভব সরলরেখায় নির্মাণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত একটি রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। নারীদের জন্য বিশেষ এই বাসসেবা সম্প্রসারণের উদ্যোগ এর আগে থেকেই নেওয়া হয়েছে।

আগস্টে পিংক বাস সার্ভিস চালুর সময় ১৩টি রুটে ১৪টি বাস দিয়ে সেবা শুরু করা হয়েছিল। পরবর্তী সময়ে নারী যাত্রীদের জন্য আরও বাস যুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়েছিল। এখন নতুন করে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে নারীদের স্কুল কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

নারীদের যাতায়াতে বাড়ছে পিংক বাস

আপডেট সময় : ১১:৩১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬