ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগে মামলা

মাগুরা জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪৬ বার পড়া হয়েছে

মাগুরায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য কামরুল ইসলামকে চড়-থাপ্পড় দিয়ে লাঞ্ছিত করার অভিযোগে সাবেক যুবলীগ নেতা মীর আবু সাঈদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

মাগুরা সদর থানায় দায়ের করা মামলাটি ২১ সেপ্টেম্বর করা হয়। মামলা নম্বর ৩৯। এতে দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১৮৬, ৩৩২, ৪৫৩ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে শহরের মিরপাড়া মোড় এলাকায় একটি স মিলের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশ সদস্য কামরুল ইসলাম। এ সময় দোতলা ভবন থেকে মীর আবু সাঈদ সেখানে কে বসে আছেন জানতে চান। কামরুল নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন।

অভিযোগ রয়েছে, পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পরও আবু সাঈদ নিচে এসে কামরুল ইসলামকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে চড়-থাপ্পড় মারেন। পরে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে মীর আবু সাঈদ অভিযোগটি অস্বীকার করেছেন।

ঘটনার পর বিষয়টি স্থানীয় পর্যায়ে আলোচনায় আসে। রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে এসব প্রতিক্রিয়ার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্বে থাকা মো. আবু বকর নিয়মিত মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগে মামলা

আপডেট সময় : ১২:০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬