ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীতে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৪১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরখানে গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৩০ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর উত্তরখান তালতলা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি স্থানে গোপনে বৈঠক করছিলেন যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অভিযানে আটজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান রাত ১টা ৪০ মিনিটের দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বৈঠক থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের নাম জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা সংক্রান্ত কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় এ মুহূর্তে তাদের নাম জানানো সম্ভব হচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, গোপন বৈঠকে অংশ নেওয়া আরও যারা পালিয়ে গেছে, তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

রাজধানীতে গোপন বৈঠক থেকে যুবলীগের ৮ নেতাকর্মী আটক

আপডেট সময় : ০২:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬