ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

জুলিয়া জাহান
  • আপডেট সময় : ০১:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই স্মৃতিস্তম্ভ’-এর পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ভাইভার নামে প্রহসন, চলবে না’, ‘নিয়োগ নিয়ে বাণিজ্য, চলবে না’ এবং ‘মেধার ভিত্তিতে চাকরি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ভাইভার নম্বর বাড়িয়ে কোটা বা দলীয়করণের মাধ্যমে নিয়োগের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না। বেকার যুবকদের অধিকার ক্ষুণ্ন করে স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের সুযোগ তৈরি করা হলে রাজপথে তার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে যেভাবে বৈষম্যমূলক নিয়োগব্যবস্থা গড়ে উঠেছিল, সেই পথে হাঁটলে একই পরিণতি ভোগ করতে হবে। তাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তিনি। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, কথিত ‘ভাইভা কার্ড’ ও কোটা ব্যবস্থা পুনর্বহালের আলোচনা মেধাভিত্তিক নিয়োগের জন্য বড় হুমকি। সরকারি চাকরিতে নিয়োগ কেবল মেধার ভিত্তিতেই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

ভাইভাকে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার বানানো হলে দেশের লাখো বেকার তরুণ ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেন ডাকসুর ভিপি। দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে দেশের প্রতিটি ক্যাম্পাসে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ডাকসু।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ

আপডেট সময় : ০১:১১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬