ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

সালমা বানু, গাজীপুর বিশেষ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / ৫৪৪ বার পড়া হয়েছে

গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা–অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক। এমন ঘটনায় সাংবাদিক সমাজ ও এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার সকাল ৬.০০ ঘটিকায় চাঁদাবাজ, ছিনতাই ও মাদকের সাথে জড়িত মোঃ বিল্লালের বিরুদ্ধে এমন নেককারজনক ঘটনার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাক কান্না জড়িত কন্ঠে বলেন শনিবার সকাল বেলা হাঁটতে বের হলে ১৬ নং ওয়ার্ডের পালেরপাড়া আক্তার মার্কেটে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী বিল্লালের সাথে দেখা হয়। সে অকারনে তার মাদক ব্যবসার কথা বলতে শুরু করে। তার কথা বলার এক পর্যায়ে আমি তার কথা শুনতে অস্বীকৃতি জানালে সে হঠাৎ আমার মোবাইল ছিনিয়ে নেয় ও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে তুই আমার সকল কথা ও ঘটনা ভিডিও করলি কেন? ভিডিও ডিলেট কর ।

বাস্তবে আমি কোন ভিডিও করি নাই মর্মে তাকে বারবার বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমার কোন কথাই সে শুনতে রাজি নয় বরং তার কাছে থাকা স্টিলের বড় লাইট দিয়ে আমার মাথায় আঘাতের চেষ্টা করে। পূর্ব পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকার লোকজন উপস্থিত হলে আমি প্রাণে বেঁচে যাই।

ঘটনার পরবর্তীতে বাসন থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় আমার বাড়ির সামনে গিয়ে সে আমাকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে বলে হুমকি দিয়েছে। হুমকি পরবর্তীতে সাংবাদিক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মাদক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাসন মেট্রো থানায় তার বিরুদ্ধে একাধিক সাধারণ ডায়েরি, অভিযোগ ও এজাহার রয়েছে বলে জানা গিয়েছে।

প্রশাসনের নজর এড়িয়ে ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো বুক ফুলিয়ে ঘোরাফেরা করায় এলাকায় জনগণের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কোন্ প্রভাবশালীর ছাত্রছায় এমন কর্মকান্ড এলাকায় হয়,তা জানতে চায় জনগণ ও তার ক্ষমতার উৎস কোথায় জানতে চায় সাংবাদিক সমাজ। গাজীপুরে আলোচিত তুহিন হত্যা মামলা শেষ হতে না হতেই আবারো কি জীবন যাবে ন্যায় সঙ্গত প্রতিবাদী সাংবাদিক সাজ্জাকুল ইসলাম রাজ্জাকের?

অবিলম্বে এই মাদক, ছিনতাই ও চাঁদাবাজ বিল্লাল কে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার সুনিশ্চিত করতে সাংবাদিক সমাজের আহ্বান। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও বাসন মেট্রো থানার পুলিশ খুঁজে পায়নি তাকে।  পুলিশের এমন ধীরগতির পদক্ষেপ সাংবাদিক তুহিনের মত নির্মমভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে নিভে যেতে পারে গাজীপুরের আরেক সাংবাদিকের জীবন প্রদীপ। ৫-ই আগস্ট ২০২৪ এর পূর্বে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে পরিচিত বিল্লাল কে দ্রুত গ্রেফতার না করলে এলাকায় বিএনপি’র ভাবমূর্তি খুন্যসহ জনগণের আতঙ্ক গ্রাস করছে। অবিলম্বে এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন গাজীপুরের সাংবাদিক সমাজ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

গাজীপুরে হত্যার উদ্দেশ্যে মব সৃষ্টির চেষ্টা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সাংবাদিক

আপডেট সময় : ০৯:৫৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬