ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর কৌশলগত বৈঠক

সাহেব আলী, মাগুরা স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ৫৭৪ বার পড়া হয়েছে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি’র সাথে সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ইউনেস্কো (UNESCO) ঢাকা অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভিজে (Dr. Susan Vize)-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। দ্বিপাক্ষিক এই বৈঠকে ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রধান মিজ্ কিজি তাহনিন (Ms. Kizzy Tahnin) উপস্থিত ছিলেন। এছাড়াও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা এবং যুগ্ম সচিব মিজ্ ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি. ড. সুসান ভিজে এবং তাঁর প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক দ্বিপাক্ষিক ও কারিগরি সম্পর্কের কথা স্মরণ করে মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বৈশ্বিক স্বীকৃতিসহ সংস্কৃতি ও ভাষা রক্ষায় বাংলাদেশের অবদান বিশ্বমঞ্চে অনন্য। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৩ ও ২৪ অনুচ্ছেদের আলোকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রসার এবং সর্বজনীন বিকাশে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিশ্ব ঐতিহ্য এলাকা ‘বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সংলগ্ন প্রত্নতাত্ত্বিক এলাকায় জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি হ্রাস এবং লোনা পানি ও পরিবেশগত ক্ষতি থেকে ঐতিহাসিক কাঠামো (যেমন: বেলেপাথরের মেহরাব, স্তম্ভ ও প্রাচীন দেয়াল) সংরক্ষণে ‘আলিফ’ (ALIPH) ফাউন্ডেশনের সহায়তায় প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও বৈঠকে টাঙ্গাইল শাড়ির ‘ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ (ICH) হিসেবে সাম্প্রতিক বিশ্ব স্বীকৃতি, ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সাংস্কৃতিক খাতের ক্ষয়ক্ষতি নিরূপণে ইউনেস্কোর ‘র‍্যাপিড অ্যাসেসমেন্ট’ প্রতিবেদন, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প (CCI) নীতিমালা, আধুনিক প্রাতিষ্ঠানিক ডিজিটাল আর্কাইভ স্থাপন, জাদুঘর আধুনিকায়ন এবং সাংস্কৃতিক কূটনীতি জোরদার করার বিষয়গুলো প্রাধান্য পায়।

ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ড. সুসান ভিজে বৈশ্বিক সংস্কৃতি নীতি নির্ধারণে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের সাংস্কৃতিক খাতের পুনরুজ্জীবন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন ও দীর্ঘমেয়াদী সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর সর্বাত্মক কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং পারস্পরিক শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে ইউনেস্কোর কৌশলগত বৈঠক

আপডেট সময় : ১০:৫৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬