অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

- আপডেট সময় : ০৩:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / ৫২৮ বার পড়া হয়েছে

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
বুধবার ৭ অক্টোবর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আইনগত বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতা ও সমন্বয় আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সহযোগিতা চাইলে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ককে আরও কার্যকর ও সহযোগিতামূলক পর্যায়ে এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের আগ্রহের কথা উঠে আসে।





















