ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

সংসদকক্ষে কথা ও মোবাইল ব্যবহার না করার আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩০ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদকক্ষে কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় এ আহ্বান জানান তিনি।

এদিন জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে মোট ৬১টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে স্পিকার তিনটি নোটিশ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, গৃহীত না হওয়া নোটিশের বিষয়েও সংশ্লিষ্ট সদস্যদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্ব চলে প্রায় ৩০ মিনিট।

বক্তব্য দেওয়ার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে যায়। কিন্তু তখনও সংসদকক্ষে কথা বলছিলেন সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী। বিষয়টি লক্ষ্য করে স্পিকার নিপুণ রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, অথচ তার বক্তব্যও এখনো শেষ হয়নি। এ সময় সংসদের কাছেই থাকা লবিতে গিয়ে বক্তব্য শেষ করার পরামর্শ দেন স্পিকার।

পরে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, সংসদকক্ষে কেউ যেন মোবাইল ফোন ব্যবহার না করেন। প্রয়োজন হলে কাছের লবিতে গিয়ে কথা বলে আসার পরামর্শ দেন তিনি। সংসদকক্ষে শৃঙ্খলা ও অধিবেশনের পরিবেশ বজায় রাখতেই স্পিকারের এই আহ্বান। এর আগে গত ১৫ এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা থেকে বিরত থাকার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

সংসদকক্ষে কথা ও মোবাইল ব্যবহার না করার আহ্বান স্পিকারের

আপডেট সময় : ১১:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬