ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা ফুলবাড়ীতে মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৭, মামলা ৩৪ সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা উৎসব আটোয়ারীতে নসিমনের (ভটভটি) ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ভূমি সংস্কার বোর্ডে ৪ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ আগস্ট

চাকরি ডেস্ক
  • আপডেট সময় : ০১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৫২৬ বার পড়া হয়েছে

ভূমি সংস্কার বোর্ড রাজস্বখাতভুক্ত তিনটি পদে মোট চারজনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম ও সংখ্যা

১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক — ১টি
২. গাড়িচালক — ১টি
৩. অফিস সহায়ক — ২টি

বেতন স্কেল

  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • গাড়িচালক: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
  • অফিস সহায়ক: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক:
যেকোনো শিক্ষাবোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

গাড়িচালক:
যেকোনো শিক্ষাবোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে।

অফিস সহায়ক:
যেকোনো শিক্ষাবোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:
প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬
আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র পূরণ করে আবেদন ফি জমা দিতে হবে। শেষ তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদন করুন: IRB Teletalk আবেদন পোর্টাল

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪০
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১১:৪৬
  • ৩:৪৮
  • ৫:২৮
  • ৬:৪২
  • ৬:০০

ভূমি সংস্কার বোর্ডে ৪ পদে নিয়োগ, আবেদন শুরু ২০ আগস্ট

আপডেট সময় : ০১:১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬