ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে ২৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ ও প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল-স্মারকলিপি পেশ মিঠাপুকুরে খালিদ হাসান হত্যা মামলার আসামি আবু সাঈদ, এস আর বি’র সহায়তায় গ্রেফতার ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা ফয়সাল আমিন জয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী দাসত্বের বাণিজ্যচুক্তি ও চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের সাথে করা ইজারা চুক্তিসহ সকল অসম বৈদেশিক চুক্তি বাতিল, ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পায়তারা বন্ধ ও আন্তর্জাতিক সামরিক জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বন্ধের দাবিতে এবং দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় সমাবেশ মিঠাপুকুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ ফুলবাড়ীর সীমান্তে বিজিবি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫ লক্ষ ৩৯ হাজার ৮ শত ৯০ টাকার মাদক আটক করেন বাগদান ও বিবাহসংক্রান্ত অভিযোগ এবং কূটনৈতিক মর্যাদার অপব্যবহার চোর সন্দেহে রংপুরে ৩ জনকে পিটিয়ে হত্যা

বৃষ্টিতে আবারও ব্যাহত হতে পারে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / ৫৫৮ বার পড়া হয়েছে

আগামী ৪৮ ঘণ্টা টানা বৃষ্টির পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের সাত বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ১১টা থেকে কার্যকর হওয়া এ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন, 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিবৃষ্টির কারণে রাজধানী ঢাকার নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। পাশাপাশি নগরজীবন, সড়ক যোগাযোগ ও যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

এর আগে গত সপ্তাহের টানা বর্ষণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী, ব্যাহত হয় সড়ক যোগাযোগ এবং কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটে।

আরও পড়ুন, 

নতুন করে ভারী বৃষ্টির পূর্বাভাসের পর আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট সংস্থা ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারী মানুষ, নৌযান চলাচলকারী এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার আহ্বান জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের নামাজের সময় সূচি

সেহরির শেষ সময় - ভোর: ৪:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৮
  • ১১:৪৫
  • ৩:৪৪
  • ৫:২৪
  • ৬:৩৯
  • ৬:০৩

বৃষ্টিতে আবারও ব্যাহত হতে পারে যান চলাচল

আপডেট সময় : ০৩:৫৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬