ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ও প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে
আগামীকাল মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল
মাহতাব ইসলামঃ
ভেনেজুয়েলায় মার্কিন হামলা, আগ্রাসনের প্রতিবাদে ও প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীর মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে আগামীকাল ১০ই জানুয়ারি ২০২৬ বিকেল ৩:০০টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে জমায়েত হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে আগামীকালের মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলে যথাসময়ে উপস্থিত হয়ে সাম্রাজ্যবাদী আগ্রাসরে বিরুদ্ধে আন্দোলনকে বেগবান ও কর্মসূচি সফল করার জন্য শরীক সংগঠনের নেতাকর্মী ও সকল গণতন্ত্রমনা জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।













